Chandannagar Councilors | চন্দননগরে পদত্যাগ পুরনিগমের মেয়র-সহ ৩০ কাউন্সিলরের, ভাঙছে পুরসভাও!
Saturday, May 30 2026, 2:09 am

Key Highlightsপদত্যাগ করলেন চন্দননগর পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর। এর ফলে ভেঙে গেল ওই পুরনিগম।
রাজ্যের পালাবদলের পর এবার বদলের আঁচ পুরসভায়ও। চন্দননগরে পদত্যাগ করলেন পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর। পুরনিগমের ৩৩ জন কাউন্সিলরের মধ্যে ৩১ জনই তৃণমূল কংগ্রেসের। শুক্রবার সকালেই পদত্যাগ করেছিলেন ৫ কাউন্সিলর। রাতে আরও ৩০ জন পদত্যাগ করেছেন। নিজেদের পদত্যাগপত্র মেল মারফত চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান স্নিগ্ধা রায় ও কমিশনারের কাছে পাঠিয়ে দিয়েছেন তাঁরা। পদত্যাগ করে চন্দননগরের বিদায়ী মেয়র বলেন, ‘কয়েক দিন অপেক্ষার পরে নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে মনে করে আমরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। যদি কোনও কাজই করতে না পারি তা হলে চেয়ার আগলে বসে থাকার কোনও মানে হয় না।’
- Related topics -
- রাজ্য
- চন্দননগর
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- পদত্যাগ
- ইস্তফা পত্র


