Meta | ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে মেটা কর্তা মার্ক জুকারবার্গকে, মোদির ভিডিও ডিলিটে মেটার রক্ষাকবচ কাড়ার পথে কেন্দ্র!
Wednesday, August 5 2026, 6:02 am

Key Highlightsবুধবার কেন্দ্রের তরফ থেকে আলটিমেটাম দিয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ডিলিট করা নিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে মেটা কর্তা মার্ক জুকারবার্গকে।
ভারত সরকারের রোষে মেটা। জেন-জি পড়ুয়াদের উদ্দেশ্য করে বানানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইরাল সেলফি ভিডিও ফেসবুক থেকে গায়েব হওয়ার পর তুমুল বিতর্ক শুরু হয়েছে। ইনস্টাগ্রাম থেকে মোদির ভিডিও মুছে ফেলার ঘটনায় মেটার গ্লোবাল পলিসি হেডকে তলব করেছিল কেন্দ্র। এরপর মোদির ভিডিও সরানোর ঘটনায় ক্ষমা চায় মেটা। তবে সোমবার তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটি প্রধান নিশিকান্ত দুবের সাফ জানান, এমন ঘটনায় ‘মেটা’র ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, ঘটনার দায় নিতে হবে তাদের। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াও প্রয়োজন। এবার বুধবার কেন্দ্রের তরফ থেকে আলটিমেটাম দিয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ডিলিট করা নিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে হবে মেটা কর্তা মার্ক জুকারবার্গকে। নাহলে ভারতীয় আইনের রক্ষাকবচ হারাবে সংস্থাটি।
- Related topics -
- দেশ
- ভারত
- মেটা
- মার্ক জুকারবার্গ
- সোশ্যাল মিডিয়া
- নরেন্দ্র মোদি


