R G Kar Case | 'আর কতদিন সবাই বিচারের অপেক্ষা করবে?' আর জি কর ধর্ষণ-খুন মামলায় কলকাতা হাই কোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই!

Thursday, August 6 2026, 12:42 pm
R G Kar Case | 'আর কতদিন সবাই বিচারের অপেক্ষা করবে?' আর জি কর ধর্ষণ-খুন মামলায় কলকাতা হাই কোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই!
highlightKey Highlights

আর জি কর ধর্ষণ ও খুন মামলায় কলকাতা হাই কোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই।


আর জি কর ধর্ষণ ও খুন মামলায় কলকাতা হাই কোর্টে ফের প্রশ্নের মুখে সিবিআই। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। তাতে বিচারপতিদের প্রশ্ন, 'আর কতদিন সবাই বিচারের অপেক্ষা করবে?' অভয়ার বাবা-মায়ের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এদিন আদালতে জানান, “শেষ দু’বছরে সিবিআই কী তদন্ত করেছে তার স্পষ্ট রূপরেখা নেই।” পালটা সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর দাবি, “জুনিয়র চিকিৎসক সৌমিত্র রায় তাঁর সঙ্গে শেষবার ডিনার করেছেন নির্যাতিতা। তাঁর বয়ান এখনও নেওয়া হয়নি।” অভয়ার বাবা-মায়ের আইনজীবী প্রশ্ন তোলেন, “কেন ওই চিকিৎসককে জেরা করা হল না? কেন তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না?” বিরক্ত হয়ে হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার বলেন, “আপনাদের রিপোর্ট থেকেই তথ্যপ্রমাণ নষ্ট, দেহ টেনে আনার উল্লেখ রয়েছে। এর আগে আমরা আপনাদের নির্দেশ দিয়েছিলাম সেটা আপনারা নাকি বুঝতেই পারেননি। ঘটনার দিন রাত থেকে শেষ পর্যন্ত কি হয়েছে পুনরায় জানান। আগের তদন্ত যা হয়েছে তা সরিয়ে নতুন করে তদন্ত করুন।” এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ আগস্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File