RG Kar Case | আরজি কর ধর্ষণ ও খুন-কাণ্ডে CBIকে সময় বেঁধে দিল হাইকোর্ট! ৩ সপ্তাহের মধ্যে শেষ করতে হবে তদন্ত!

Key Highlightsআরজি কর ধর্ষণ ও খুন-কাণ্ডে এবার সিবিআইকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট।
আরজি কর ধর্ষণ ও খুন-কাণ্ডে এবার সিবিআইকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আরজি কর মামলার শুনানি চলছে। এর আগে দু’বার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআইকে। গত ২৫ জুনের শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দুই বিচারপতির বেঞ্চ। প্রশ্ন উঠছিল, তদন্ত কবে শেষ হবে? শুক্রবার ফের আর জি কর মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে রুদ্ধদ্বার শুনানি হয়েছে। এমনকী, 'তিলোত্তমা'র মা তথা পানিহাটির বিধায়ককেও শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাঁকে বাইরে অপেক্ষা করতে হয়। শুনানির পর জানা গিয়েছে, তদন্ত শেষে সিবিআইয়ের পক্ষ থেকে চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল ।সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আদালত তদন্ত শেষ করার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে সিবিআইকে।


