RG Kar Case | 'দেড় বছর পরেও কেন তদন্ত শেষ হয়নি? ' আরজি কর মামলায় সিবিআই তদন্ত নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট!

Thursday, June 25 2026, 12:24 pm
RG Kar Case | 'দেড় বছর পরেও কেন তদন্ত শেষ হয়নি? ' আরজি কর মামলায় সিবিআই তদন্ত নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট!
highlightKey Highlights

বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, চার্জশিট দাখিলের প্রায় দেড় বছর পরেও কেন তদন্ত শেষ হয়নি?


আরজি কর মামলায় সিবিআই তদন্ত নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, চার্জশিট দাখিলের প্রায় দেড় বছর পরেও কেন তদন্ত শেষ হয়নি? সিবিআই তদন্তে গা ছাড়া মনোভাব দেখাচ্ছে। গত ২১ মে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো এদিন রিপোর্ট জমা দিয়ে আদালতে সিবিআই জানিয়েছে, নির্দেশ অনুযায়ী তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। কিন্তু, বিচারপতি শম্পা সরকারের মন্তব্য, আদালতের নির্দেশই বুঝতে ব্যর্থ হয়েছে সিবিআই। তিনি প্রশ্ন তোলেন, “সিবিআই তদন্তে হস্তান্তরে দেরি, তথ্য প্রমাণ বিনষ্ট করার জন্য কারা দায়ী ? কারণ এটাও তো একটা অপরাধ। পরিবারের কী অভিযোগ রয়েছে? কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে সেটাও তো সিবিআইকে খুঁজে বের করতে হবে।” মামলার পরবর্তী শুনানি রয়েছে ৬ আগস্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File