Calcutta HC | মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট!

Tuesday, August 18 2026, 3:40 pm
Calcutta HC | মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট!
highlightKey Highlights

মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।


মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার তা খারিজ করে দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সম্প্রতি অভিযোগ ওঠে, পুলিশের মৌখিক নির্দেশের উপরে ভিত্তি করে রাজ্যের বিভিন্ন জায়গার মসজিদ থেকে আজানের মাইক খোলা হচ্ছে। এই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয়। এদিন কোর্টের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশ, সংবাদপত্রের প্রতিবেদনের উপরে নির্ভর করে মামলা আসছে। মামলাকারী ৪ হাজার মসজিদের আপত্তির কথা বললেও, তাদের এই মামলায় যুক্তই করা হয়নি। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File