Krishnanagar Burima | বৃষ্টিতে পিছিয়ে গেল বুড়িমার নিরঞ্জন, শোভাযাত্রা সোমবার!
Saturday, November 21 2026, 1:40 pm

Key Highlightsটানা বৃষ্টির জেরে ২৫০ বছরেরও বেশি পুরনো কৃষ্ণনগরের চাষাপাড়া বুড়িমা-সহ একাধিক জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন পিছিয়ে গেছে।
টানা বৃষ্টির জেরে ২৫০ বছরেরও বেশি পুরনো কৃষ্ণনগরের চাষাপাড়া বুড়িমা-সহ একাধিক জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন পিছিয়ে গেছে। দশমীর দিন প্রবল বৃষ্টিতে প্রতিমা বের করা যায়নি। শনিবার কমিটি জানিয়েছে, সোমবার ২৩ নভেম্বর রাতে নিরঞ্জন শোভাযাত্রা বেরোবে।নিয়ম অনুযায়ী সোমবার বুড়িমার আগে কাঁঠালপোতা বারোয়ারির ছোটমার যাত্রা হবে। এরপর রাত ১১টা থেকে ১২টার মধ্যে বুড়িমা রাজবাড়ি হয়ে জলঙ্গী নদীতে নিরঞ্জনের উদ্দেশ্যে যাবেন। অন্যদিকে শনিবার আবহাওয়া সামান্য উন্নতি হতে চন্দননগর ও ভদ্রেশ্বরের ঘাটে ৪৪টি প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কৃষ্ণনগর
- জগদ্ধাত্রী পুজো


