BJP Minister on RG Kar Case | "রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার অভয়া। শেষ দেখে ছাড়ব।"- স্বাস্থ্য দফতরের দায়িত্ব পেয়েই বিস্ফোরক মন্ত্রী শারদ্বত

Wednesday, June 10 2026, 4:40 pm
BJP Minister on RG Kar Case | "রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার অভয়া। শেষ দেখে ছাড়ব।"- স্বাস্থ্য দফতরের দায়িত্ব পেয়েই বিস্ফোরক মন্ত্রী শারদ্বত
highlightKey Highlights

বুধবার মন্ত্রীদের দফতর বন্টণের বিজ্ঞপ্তি জারি হয়, তারপর তাঁরা নিজেদের দফতরের দায়িত্ব বুঝে নেন। কাজের প্রথমদিনেই আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন মন্ত্রী।


শুভেন্দুর মন্ত্রিসভায় স্বাস্থ্য দফতরের দায়িত্ব হাতে পেয়েছেন শারদ্বত মুখোপাধ্যায়। পদে আসীন হয়েই আরজি কর কাণ্ড নিয়ে সরব মন্ত্রী। এদিন তিনি বললেন, “শেষ পর্যন্ত দেখে ছাড়ব। আজকেই কিছু ফাইল নিয়ে বসেছিলাম। একাধিক প্রশ্ন রয়েছে, যার কোনও উত্তর নেই। পুরোটাই পরিকল্পনা মাফিক। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার অভয়া। সমস্ত দিক যেদিকে নিয়ে যাচ্ছে, সেটা কালীঘাটের দিকেই। কেউ ছাড় পাবেন না।” তিনি আরও বলেন, “সমস্ত বেসরকারি হাসপাতালে ১৫ শতাংশ গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। আগামিকাল সকালেই সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকেছি বৈঠকে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File