Baruipur Case | সাব ইনস্পেক্টর রনির রিভলভার কেড়ে প্রথমে গুলি ছুড়েছিল প্রভাস! তারপর?

Wednesday, July 8 2026, 9:28 am
Baruipur Case | সাব ইনস্পেক্টর রনির রিভলভার কেড়ে প্রথমে গুলি ছুড়েছিল প্রভাস! তারপর?
highlightKey Highlights

পুলিশের গুলিতে নিহত বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল।


পুলিশের গুলিতে নিহত বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ঘটনার পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার রাত সাড়ে ১২টার পরে তাকে অকুস্থলে নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। অভিযোগ, সেই সময়েই বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সদস্য রনি সরকারের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি ছুড়েছিল প্রভাস। সেই সময়ে নিজের এবং সহকর্মীদের প্রাণ বাঁচাতেই পাল্টা গুলি ছোড়েন সিটের সদস্য অর্ঘ্য মণ্ডল। পুলিশ সূত্রে খবর, অর্ঘ্যর ছোড়া গুলিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে প্রভাস। তড়িঘড়ি তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, এই ঘটনার পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং নিয়ম মেনে তদন্তও শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File