Bangladesh | শেখ হাসিনার বাংলাদেশ যাত্রার আগেই ভারতে পা রাখতে পারেন তারেক!

Saturday, October 24 2026, 2:12 pm
Bangladesh | শেখ হাসিনার বাংলাদেশ যাত্রার আগেই ভারতে পা রাখতে পারেন তারেক!
highlightKey Highlights

এনডিটিভির এক রিপোর্ট দাবি করছে, তারেক রহমান সম্ভবত, নভেম্বরেই ভারতে আসতে পারেন।


বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, তিনি ডিসেম্বর মাসে যাচ্ছেন বাংলাদেশে। তাঁর আগেই ভারতের আসার কথা ছিল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে বারবার পিছিয়ে যাচ্ছিল সফরসূচি। ব্রিকসের সময়কালে সেপ্টেম্বর মাসেও ভারত সফরে আসেননি তারেক রহমান। এবার এনডিটিভির এক রিপোর্টের দাবি, তারেক রহমান সম্ভবত, নভেম্বরেই ভারতে আসতে পারেন। শেখ হাসিনার ঘোষিত বাংলাদেশ যাত্রার আগেই ভারতে পা রাখতে পারেন তিনি। চলতি মাসের শুরুতেই বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শহিদুদ্দিন চৌধুরী আনি আশা প্রকাশ করেন যে, আগামী ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হবে। রিপোর্ট বলছে, তারেক রহমানের ভারত সফর নির্ভর করছে, গঙ্গা জলচুক্তি সংক্রান্ত বিষয়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File