Bangladesh | আইফোনের লোভে সপ্তম শ্রেণীর নাবালককে খুন? চাঞ্চল্য বাংলাদেশে
Saturday, September 19 2026, 4:06 pm

Key Highlightsগোটা একদিন দিন নিখোঁজ থাকার পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড় থেকে উদ্ধার হলো শিশুর মৃতদেহ।
বাংলাদেশে মর্মান্তিক ঘটনা। আইফোনের জন্যে খুন নাবালক। পুলিশ সূত্রে খবর, নিহত ছাত্রের নাম ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত সপ্তম শ্রেণিতে পড়ত। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্যে মায়ের আইফোন নিয়ে বেরিয়েছিল সে। তারপর থেকেই নাবালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকাল ১১টা নাগাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান, ফোনের লোভেই ইশায়াতকে খুন করা হয়েছে। ইশায়াতের সঙ্গে থাকা ফোনের খোঁজ শুরু করেছে পুলিশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- শিশু মৃত্যু
- মৃত্যু


