Bangladesh | হাসিনাকে ফেরাতে উত্তাল বাংলাদেশ, ভারতের ‘হাত’ দেখছেন তারেক, পালটা জবাব দিল্লির!

Friday, November 20 2026, 3:43 pm
Bangladesh | হাসিনাকে ফেরাতে উত্তাল বাংলাদেশ, ভারতের ‘হাত’ দেখছেন তারেক, পালটা জবাব দিল্লির!
highlightKey Highlights

শেখ হাসিনার প্রত্যাবর্তনের খবরের মাঝে গোপালগঞ্জ-সহ বাংলাদেশে বিক্ষোভ ও নাশকতার নেপথ্যে সীমান্তের ওপারের ‘প্রভু’দের ষড়যন্ত্র দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শেখ হাসিনার প্রত্যাবর্তনের খবরের মাঝে গোপালগঞ্জ-সহ বাংলাদেশে বিক্ষোভ ও নাশকতার নেপথ্যে সীমান্তের ওপারের ‘প্রভু’দের ষড়যন্ত্র দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাম না করলেও নয়াদিল্লির দিকেই তাঁর ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাঁরা মন্তব্য করবেন না। তবে ভারতের অবস্থান সঙ্গতিপূর্ণ। ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শিতাসম্পন্ন সম্পর্কই চায় নয়াদিল্লি এবং উসকানিমূলক বিতর্কে জড়াতে চায় না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার সমর্থনে নিষিদ্ধ আওয়ামি লিগের কর্মসূচির পর ঢাকা ও গোপালগঞ্জে থানা, হাসপাতাল, বাস ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এর মাঝেই তারেকের এই মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File