Afghanistan | প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও হড়পা বানে আফগানিস্তানে মৃত অন্তত ২০, নিখোঁজ ১০০ জনেরও বেশি!
Tuesday, July 21 2026, 1:31 pm

Key Highlightsপ্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও হড়পা বানে মৃত্যু উপত্যকা আফগানিস্তানের।
প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও হড়পা বানে মৃত্যু উপত্যকা আফগানিস্তানের। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের, আহত হয়েছেন আরও ৮০ জন। হড়পা বানে নিখোঁজ হয়েছেন ১০০ জনের বেশি মানুষ। দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা দপ্তরের (এএনডিএমএ) মুখপাত্র ইউসুফ হাম্মাদ বলেন, বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ নুরিস্তান। বন্যার জেরে সেখানকার পারুন-সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি চলেছে। প্রাণহানির পাশাপাশি প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত মানুষের ঘরবাড়ি, কৃষিজমি তলিয়ে গেছে। জানা যাচ্ছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১০টিতেই বজ্র বিদ্যুত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আফগানিস্তান
- ভূমিধস
- প্রাকৃতিক দুর্যোগ
- হরপা বাণ


