Asha Bhosle | পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন আশা ভোঁসলের শেষকৃত্য, মুখাগ্নি করলেন ছেলে আনন্দ!

Monday, April 13 2026, 1:37 pm
Asha Bhosle | পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন আশা ভোঁসলের শেষকৃত্য, মুখাগ্নি করলেন ছেলে আনন্দ!
highlightKey Highlights

১৩ই এপ্রিল শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় আশা ভোঁসলের শেষকৃত্য।


আশাহীন সুরের জগৎ। ১২ই এপ্রিল ৯২ বছরে প্রয়াত হন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। এদিন, ১৩ই এপ্রিল শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় আশা ভোঁসলের শেষকৃত্য। তাঁর ছেলে আনন্দ মায়ের মুখাগ্নি করেন৷ গায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন ভিকি কৌশল, শান, দেবেন্দ্র ফড়নবিস, একনাথ শিন্ডে, অনুপ জালোটা, আমির খান, শচীন টেন্ডুলকার, বিবেক ওবেরয়-সহ বহু সেলেব এবং আম জনতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File