Weather Update | কোথাও ১৪ ডিগ্রি, কোথাও ১৫! নিম্নচাপের প্রভাব কাটতেই রাজ্যে নামছে পারদ, ফিরছে শীত!
Saturday, November 21 2026, 11:32 am

Key Highlightsনিম্নচাপের প্রভাব কাটলেই আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা।
নিম্নচাপের প্রভাব কাটলেই আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রায় বড় বদল না এলেও পরবর্তী তিনদিনে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রবি ও সোমবার তাপমাত্রা প্রায় একই থাকলেও মঙ্গলবার থেকে পারদ পতনের ইঙ্গিত রয়েছে। বুধবার তাপমাত্রা দ্রুত কমবে এবং কয়েকটি জায়গায় এই ধারা চলতে পারে। বুধ ও ২৮ নভেম্বর দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আলিপুরে বুধবার ১৯ ও ২৮ নভেম্বর ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়ায় যথাক্রমে ১৫ ও ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং দমদমে ১৯ ডিগ্রি, হাওড়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর


