Arup Biswas-Swarup Biswas | বাড়িতে নেই 'অরূপ', ভাই স্বরূপকে নিয়ে সুরুচি সঙ্ঘে পুলিশ
Wednesday, June 10 2026, 4:26 am

Key Highlightsপর পর দু’বার তলবের পরেও অরূপ হাজির না হওয়ায় পরবর্তী পদক্ষেপ কী করা হবে সে বিষয়ে আইনজ্ঞদের সঙ্গে কথা বলছেন গোয়েন্দারা।
মেসি কাণ্ডে গ্রেপ্তারি এড়াতে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই মামলা প্রত্যাহার করা হয়েছে। হাইকোর্টে আগাম জামিন মামলার আজ শুনানি হওয়ার কথা। তাঁর আগেই নিখোঁজ অরূপ বিশ্বাস। তদন্তের স্বার্থে তাঁকে দু’বার তলব করেছ বিধাননগর থানা। একবারও হাজিরা দেননি তিনি। কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল থেকে অরূপের ফোন সুইচড অফ। বিধাননগর কমিশনারেটকে জানানো হয়েছে তিনি তিনদিন ধরে বাড়িতে নেই। মঙ্গলবার ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে সুরুচি সংঘে তল্লাশি চালিয়েছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল ছাত্র পরিষদ
- বিনোদন
- টলিউড
- মন্ত্রী


