Nirmal Purja | ব্রড পর্বতশৃঙ্গে তুষারধসের পরে নিখোঁজ বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা-সহ প্রায় ১০ জন পর্বতারোহী!

Key Highlightsব্রড পর্বতশৃঙ্গে তুষারধসের পরে নিখোঁজ বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা-সহ প্রায় ১০ জন পর্বতারোহী।
ব্রড পর্বতশৃঙ্গে তুষারধসের পরে নিখোঁজ বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা-সহ প্রায় ১০ জন পর্বতারোহী। পাকিস্তানের আলপাইন ক্লাব জানিয়েছে, দুর্ঘটনার পরে থেকেই অভিযাত্রী দলের সদস্যদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। সেখানে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। পাকিস্তানের আলপাইন ক্লাবের প্রেসিডেন্ট ইরফান আরশাদ খান জানিয়েছেন চার জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। যদিও তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযাত্রী দলে প্রায় ১০ জন পর্বতারোহী ছিলেন। তাঁদের মধ্যে পাকিস্তান, ওমান, চিন এবং আমেরিকার নাগরিকরাও রয়েছেন। অভিযানের নেতৃত্বে ছিলেন বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা। দুর্ঘটনার পরে থেকে পুরো দলের সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বলা বাহুল্য, নির্মল পুরজাকে সারা বিশ্ব ‘নিমসদাই’ নামে চেনে। তিনি ব্রিটিশ-নেপালি এক পর্বতারোহী। ২০১৯ সালে তিনি মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ৮,০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ জয়ের নজির গড়েন। তাঁর এই কীর্তি আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- তুষার ধস
- পর্বতারোহী
- ভাইরাল


