Aroop Biswas | ফের মিললো অন্তর্বর্তী রক্ষাকবচ, হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

Wednesday, July 8 2026, 4:50 pm
Aroop Biswas | ফের মিললো অন্তর্বর্তী রক্ষাকবচ, হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস
highlightKey Highlights

বুধবার বড় নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি স্পষ্ট বলেছেন, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার হলে আদালতকে সেই বিষয়ে জানাতে হবে।


মেসিকাণ্ডে একাধিকবার হাজিরা এড়িয়েছিলেন অরূপ বিশ্বাস। অবশেষে গত ১৮ জুন বিধাননগর দক্ষিণ থানায় উপস্থিত হন। আদালতে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, ডিম ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। আদালতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অভিযোগ করেন, তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় এবার তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। বুধবারের শুনানিতে আদালত অন্তর্বর্তী সুরক্ষা বহাল রাখার পাশাপাশি স্পষ্ট করে দেয়, ২৩ জুলাই পর্যন্ত এই মামলার প্রেক্ষিতে কোনও আইনি পদক্ষেপের পরিস্থিতি তৈরি হলে তা আগে আদালতের নজরে আনতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File