Amul | দীপাবলির আগেই ঘি-মাখনের দাম বাড়াল আমুল! কপালে ভাঁজ মধ্যবিত্তের

Thursday, November 5 2026, 3:44 am
Amul | দীপাবলির আগেই ঘি-মাখনের দাম বাড়াল আমুল! কপালে ভাঁজ মধ্যবিত্তের
highlightKey Highlights

গুজরাটের সংস্থাটির জানানো হয়েছে, আমুল কাউ ঘির দামও একইভাবে বেড়েছে।


উৎসবের মরশুমে দাম বাড়ালো আমুল। সূত্রের খবর, ১ কেজি ওজনের এক কার্টন ঘিয়ের দাম ৫০ টাকা বেড়ে হয়েছে ৬৮০ টাকা। আমুল কাউ ঘির ৫০০ মিলিলিটারের পাউচের দাম ৩৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৭০ টাকা। ১ লিটার পাউচের দাম ৬৯৫ টাকা থেকে বেড়ে এখন ৭৩৫ টাকা হয়েছে। ৫০০ গ্রাম ওজনের এক প্যাকেট মাখনের দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্ধিত দাম হয়েছে ৩২৫ টাকা। ১০০ গ্রাম ওজনের মাখনের প্যাকেটের দামও ৩ টাকা বৃদ্ধি পয়েছে। আগে এর দাম ছিল ৬৩ টাকা। মূল্যবৃদ্ধির পর দাম হয়েছে ৬৬ টাকা। কিন্ত কেন এই মূল্যবৃদ্ধি? গুজরাটের সংস্থাটি জানিয়েছে, দুধ উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার কারণেই দাম বাড়ানো হয়েছে দুধ-ঘি-মাখনের। বুধবার থেকেই নয়া দাম কার্যকর হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File