WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Amit Shah | কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আজ বিকেলে বাংলার মুখ্যমন্ত্রীর নাম বাছবেন অমিত শাহ!
Friday, May 8 2026, 7:48 am

Key Highlightsআগামীকাল শপথ নিতে চলেছে বাংলার নতুন সরকার। তার আগেই আজ কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আগামীকাল শপথ নিতে চলেছে বাংলার নতুন সরকার। তার আগেই আজ কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন, শুক্রবার সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা যান দক্ষিণেশ্বরের মন্দিরে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এরপর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বৈঠক রয়েছে। সূত্রের খবর, রাজ্যে বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভায় কারা থাকবেন, তা ঠিক করার জন্যই সেই বৈঠকে থাকবেন শাহ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- অমিত শাহ
- মুখ্যমন্ত্রী


