Amit shah | 'নকল সংসদে নকল প্রধানমন্ত্রী হয়েই থাকতে হবে', রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Sunday, November 1 2026, 5:08 pm
Amit shah | 'নকল সংসদে নকল প্রধানমন্ত্রী হয়েই থাকতে হবে', রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের
highlightKey Highlights

রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সভা ও শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিরোধীদের নকল সাংসদ নিয়ে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।


রবিবার চণ্ডীগড়ে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগলেন তিনি। এদিন শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বিরোধীদের নকল সাংসদ নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “আমি রাহুলকে বলতে চাই, যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে আজীবন নকল সংসদেই থাকুন। কারণ আসল সংসদে সে সুযোগ আপনার আসবে না।” এরপরই রামলীলা ময়দানে কংগ্রেসের সভা নিয়ে আক্রমণ শানিয়ে বলেন, “আজ ১ নভেম্বর। ১৯৮৪ সালে আজকের দিনে দিল্লিতে হাজার হাজার শিখকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজ সেই দিনেই রাহুল রামলীলায় জলসা করছেন। দেশ কখনও ভুলবে না যে শিখ গণহত্যার বার্ষিকীতে আপনারা রাজনৈতিক সমাবেশ করেছেন। এটা শিখ শহিদদের ক্ষতে নুনের ছিটে। এমন দিনে জলসা করলে আপনার মহব্বতের দোকান থেকে ঘৃণা ছাড়া কিছুই পাওয়া যাবে না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File