Contract Based Teachers | পুজোর মুখেই বড় উপহার, ভাতা বাড়ল ৯৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষকের!
Thursday, October 1 2026, 8:07 am

Key Highlightsউৎসবের মরসুম শুরুর আগেই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার।
উৎসবের মরসুম শুরুর আগেই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। স্কুলশিক্ষা দপ্তর, রাজ্য সমগ্র শিক্ষা মিশন এবং পিএম পোষণের অধীনে কর্মরত মোট ১৩টি ক্যাটিগরির কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, অক্টোবর মাস থেকেই বর্ধিত হারে এই রেমুনারেশন কার্যকর হচ্ছে। এর ফলে উপকৃত হবেন প্রায় ৯৫ হাজার পার্শ্বশিক্ষক, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, পার্টটাইম শিক্ষক, এডুকেশন সুপারভাইজার এবং ম্যানেজমেন্ট স্টাফ। অধিকাংশ ক্যাটিগরির কর্মীদের ভাতা মাসে গড়ে ৫ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে, ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার ও ম্যানেজমেন্ট স্টাফদের রেমুনারেশন যথাক্রমে ৬ হাজার ও ১০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। পুজোর আগে সরকারের এই সিদ্ধান্তে স্বস্তিতে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মীবৃন্দ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- বেতন বৃদ্ধি


