Agniveers | পরীক্ষা ছাড়াই আধা সামরিক বাহিনীতে যোগ, ৫০ শতাংশ আসন সংরক্ষণ! অগ্নিবীরদের নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের!
Wednesday, July 22 2026, 12:59 pm

Key Highlightsমঙ্গলবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, কনস্টেবল ও রাইফেলম্যান পদে তাঁদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ চালু হবে।
অগ্নিবীরদের নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। চার বছরের মেয়াদ শেষের পরে কোনও পরীক্ষা ছাড়াই তাঁরা আধা সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন। মঙ্গলবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, কনস্টেবল ও রাইফেলম্যান পদে তাঁদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ চালু হবে। অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার মানদণ্ডও অপেক্ষাকৃত শিথিল রাখার কথাও জানিয়েছেন তিনি। তবে ভারতীয় সেনায় স্থায়ী নিয়োগের ক্ষেত্রে নিয়ম এখনওই একই রয়েছে। বলা বাহুল্য, বর্তমানে চুক্তির ভিত্তিতে চার বছরের জন্য ভারতীয় সেনায় নিয়োগ করা হয় অগ্নিবীরদের। তাঁদের মধ্যে ২৫ শতাংশকে নতুন করে সেনায় নিয়োগের নিয়ম ছিল। পাশাপাশি বয়সসীমায় কিছু ছাড়ও পেতেন তাঁরা। কিন্তু বাকিদের ভবিষ্যৎ কী হবে? সেই নিয়ে সরব হয়েছিল বিরোধীরা।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- প্রতিরক্ষা
- সামরিক বাহিনী


