Soham Chakraborty | অভিনেতা-বিধায়ক সোহমের বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা ঋণ খেলাপের অভিযোগ!

Wednesday, February 25 2026, 4:42 pm
Soham Chakraborty | অভিনেতা-বিধায়ক সোহমের বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা ঋণ খেলাপের অভিযোগ!
highlightKey Highlights

সোহমের দাবি, “টাকা ফেরত দেব, এই নিয়ে আগেও কথা হয়েছে।” ভোটের আগে তাঁর চরিত্র কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের নোটিস পাঠানো হয়েছে।


ভোটের প্রাক্কালে বিধায়ক তথা অভিনেতা সোহমের বিরুদ্ধে ঋণখেলাপির নোটিস। সূত্রের খবর, ২০২১ সালের ২৯ জুলাই সোহমম শাহিদ ইমামের মধ্যে একটি বাংলা সিনেমা তৈরি নিয়ে লিখিত চুক্তি হয়। শাহিদের অভিযোগ ছবি তৈরির জন্যে ৬৮ লক্ষ টাকা সোহমকে দিয়েছিলেন তিনি। সেই টাকা আর ফেরত দেননি সোহম। এরপরেই সোহমের বিরুদ্ধে নোটিস পাঠিয়েছে শাহিদ। যদিও সোহমের দাবি, “টাকা ফেরত দেব, এই নিয়ে আগেও কথা হয়েছে।” অভিযোগ, ভোটের আগে তাঁর চরিত্র কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের নোটিস পাঠানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File