Telegram | হোয়াটস্যাপের পর এবার টেলিগ্রাম ও সিগন্যালকেও নোটিস পাঠাল কেন্দ্রীয় সরকার!

Friday, July 3 2026, 11:43 am
Telegram | হোয়াটস্যাপের পর এবার টেলিগ্রাম ও সিগন্যালকেও নোটিস পাঠাল কেন্দ্রীয় সরকার!
highlightKey Highlights

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে ওই দুই সংস্থাকে চিঠি দিয়ে ইউজারনেম ফিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।


সম্প্রতি, হোয়াটসঅ্যাপের ইউজ়ারনেম ফিচার নিয়ে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এবার টেলিগ্রাম ও সিগন্যালকেও নোটিস পাঠাল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে ওই দুই সংস্থাকে চিঠি দিয়ে ইউজারনেম ফিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই প্রশ্নের প্রেক্ষিতে জবাব চেয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক দুই সংস্থার কাছেই জানতে চেয়েছে, ইউজ়ারনেম ফিচারে প্রতারণা বা জালিয়াতি ঠেকাতে তারা কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্র টেলিগ্রামকে এও ব্যাখ্যা করতে বলেছে যে, কেন তাদের প্ল্যাটফর্মে ইউজ়ারনেম ফিচার চালু রাখার প্রয়োজন রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File