RG Kar Case | আরজি কর-কাণ্ডে কড়া অ্যাকশন! নির্মল ঘোষের পর এবার গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবও!

Key Highlightsবৃহস্পতিবার সকালেই নির্মল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। স্ক্যানারে ছিলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবও।
আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালেই নির্মল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। স্ক্যানারে ছিলেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবও। অবশেষে তাঁকেও গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে, 'তিলোত্তমা'র বাড়ি থেকে ঢিল ছোড়া দূরেই বাড়ি সঞ্জীবের। তবে, তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রথমে। পরিচারিকার দাবি, গত তিন-চার দিন ধরে বাড়িতে নেই সঞ্জীববাবু। কাজের সূত্রে বাইরে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, সঞ্জীব নিজেই পরে পুলিশের কাছে ধরা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে পানিহাটি অম্বিকা মুখার্জী রোড সিআর পার্কে তাঁর বাড়ি থেকেই সঞ্জীবকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, নির্মল ও সঞ্জীব ছাড়া আরও এক অভিযুক্ত সোমনাথ দে-র বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন 'তিলোত্তমা'র বাবা। এখনও তাঁর খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- গ্রেফতার


