Abhishek Banerjee | "বিদ্রোহীরা ফিরে আসলে এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করব"- হুঁশিয়ারি অভিষেকের
Saturday, July 18 2026, 2:46 pm

Key Highlightsঅভিষেক জানালেন, ওই অফিসের বৈধ নথি আছে। দলীয় অফিসে ভাঙচুরের ঘটনায় তিনি প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও যাবেন বলে জানান।
শনিবার দক্ষিণ ২৪ পরগনায় আমতলার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ের বেআইনি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরই বিস্ফোরক অভিষেক। প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও যাবেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার তৃণমূল সাংসদ বলেন, ‘যাঁরা দল ছেড়ে আজ আমাকে গালিগালাজ বা দোষারোপ করছেন... তাঁদের আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। তাঁরা যেন দিদি'র কাছে ফিরে আসেন। যদি তাঁরা তা করেন, তবে আমি এক ঘণ্টার মধ্যে দল থেকে পদত্যাগ করব।’ এর পরেই অভিষেকের সংযোজন, ‘বিদ্রোহীরা ফিরে আসবেন না। তাঁরা বিজেপির সঙ্গে আঁতাত করেছেন। দল ছাড়া, বিদ্রোহী শিবির বা বিজেপিতে যোগ দেওয়া, ইডি (ED), সিবিআই (CBI) ও অন্যান্য সংস্থার সুরক্ষা নেওয়া এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ ও গালিগালাজ করা, এটাই তাঁদের কৌশল।’
- Related topics -
- রাজ্য
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূলের পার্টি অফিস
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা


