Abhishek Banerjee | অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ, কলকাতা পৌরনিগমের কাছে সময় চাইলেন অভিষেক!

Sunday, May 24 2026, 10:17 am
Abhishek Banerjee | অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ, কলকাতা পৌরনিগমের কাছে সময় চাইলেন অভিষেক!
highlightKey Highlights

অভিষেককে তথ্য দেওয়ার জন্য সেই সময় দেওয়ার হবে পৌরনিগমের পক্ষ থেকে।


কলকাতা পৌরনিগমের তরফে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ও শান্তিনিকেতনের বাড়িতে নোটিস পাঠানো হয়েছিল। পৌরনিগমের অভিযোগ, বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে। বেশ কিছু অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে। এর ফলে দুটি বাড়ির অবৈধ নির্মাণ ৭ দিনের মধ্যে ভাঙার নির্দেশ দেওয়া হয়। এবার কলকাতা পৌরনিগমের কাছে চিঠি দিয়ে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, অভিষেককে তথ্য দেওয়ার জন্য সেই সময় দেওয়ার হবে পৌরনিগমের পক্ষ থেকে। তবে, এই বিষয়ে অনুমোদনের জন্য তা পুরসভার কমিশনারের কাছে যাবে তারপর কমিশনার স্থির করবেন পুরো বিষয়টি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File