Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশ, রবিতে অভিষেকের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ

Sunday, July 19 2026, 2:48 pm
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশ, রবিতে অভিষেকের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ
highlightKey Highlights

রবিবার হাতুড়ি দিয়েই পাঁচতলা ভবন ভাঙার কাজ শুরু করেছিলেন শ্রমিকেরা। কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিতেই বন্ধ হয়ে গেল সেই অভিযান।


সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবৈধ সাংসদ অফিসে চলেছে বুলডোজার। বুলডোজার অ্যাকশনের পর ঢালাই ভাঙতে আনা হয়েছিল ভাইব্রেটর। কাজে লাগানো হচ্ছে এয়ার কম্প্রেশরও। প্রচুর পরিমাণে মিস্ত্রী কাজে লাগিয়ে চলেছে অভিষেকের অফিস ভাঙার কাজ। কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিতেই বন্ধ হয়ে গেল সেই অভিযান। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অফিস ভাঙা নিয়ে উচ্চ আদালতে মামলা করেছিলেন অভিষেক। তারপরই সম্ভবত এই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার সাংসদ কার্যালয় ভাঙার অভিযান শুরু হওয়ার পরেই অভিষেক দাবি করেছিলেন, তাঁদের কাছে সমস্ত বৈধ নথি রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File