Abhishek Banerjee FIR | ভোটের প্রচারে লাগাতার হুমকি, অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR!

Saturday, May 16 2026, 4:24 am
Abhishek Banerjee FIR | ভোটের প্রচারে লাগাতার হুমকি, অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR!
highlightKey Highlights

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিন ৫ মে বাগুইআটির থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রাজীব সরকার।


তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো FIR। নির্বাচন চলাকালীন একাধিক জায়গায় উস্কানিমূলক বক্তব্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রাজীব সরকার নামে এক সমাজকর্মীরা অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ৫টি ধারায় FIR রুজু করেছে পুলিশ। তার মধ্যে বিএনএস ১৯২, বিএনএস ১৯৬(জামিন অযোগ্য), বিএনএস ৩৫১/২(জামিন অযোগ্য) ধারাও রয়েছে। রয়েছে ৩৫৩(১)(c) ধারা, জামিন যোগ্য (মিথ্যা, বিভ্রান্তিকর বক্তব্য ও গুজব ছড়ানো) ধারাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File