Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় অভিষেক! বৃষ্টি মাথায় ‘দাদা’-কে ঘিরে কর্মী সমর্থকেরা!
Tuesday, September 1 2026, 7:43 am

Key Highlightsক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ক্যামাক স্ট্রিটের অফিসে অবৈধ বিলবোর্ডের ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল শেক্সপিয়র সরণী থানার পুলিশ। মঙ্গলবার দুুপুর ১২টার পর নিজের গাড়িতে করে থানায় হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বৃষ্টি মাথায় নিয়ে অভিষেককে সমর্থন জানাতে থানার সামনে জড়ো হন প্রচুর কর্মী সমর্থক। তৃণমূল নেতার সমর্থনে স্লোগানও তোলেন তারা, ‘তোমার নেতা আমার নেতা সবার নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’। কর্মী সমর্থকদের দাবি, যতক্ষণ অভিষেককে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে, ততক্ষণ তাঁরা বাইরে অপেক্ষা করবেন।
- Related topics -
- শহর কলকাতা
- অভিষেক ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূলের পার্টি অফিস
- পুলিশ প্রশাসন
- পুলিশ


