Abhaya Case | মাথায় বন্দুক ঠেকিয়ে মামলা প্রত্যাহারের চাপ! বিস্ফোরক দাবি অভয়ার পরিবারের
Thursday, September 24 2026, 3:44 pm

Key Highlightsঅভয়ার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারে চাপও দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টে এমনই বিস্ফোরক দাবি অভয়ার পরিবারের।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নয়া মোড়। কলকাতা হাই কোর্টে বিস্ফোরক দাবি অভয়ার পরিবারের। অভয়ার মা অভিযোগ করেছেন, মামলার প্রত্যাহারের জন্য অভয়ার বাবাকে বন্দুক ঠেকিয়ে চাপ দেওয়া হয়েছে। সিবিআইয়ের বিরুদ্ধে অভয়ার মা বলেন, “এটা সিবিআই শুনতে চায়নি। প্রথম থেকে এটা জানিয়ে আসছি।” অভয়ার মা রত্না দেবনাথের দাবি, “ঘটনার দিন আমরা প্রায় ঘণ্টাদুয়েক টালা থানায় বসেছিলাম। দ্বিতীয়বার মেয়ের ময়নাতদন্ত করার ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম। সেই ফাঁকে কেন গ্রিন করিডর করে মেয়েকে নিয়ে গেল? মেয়েকে বাড়ির সামনে বেওয়ারিশ লাশের মতো ফেলে রেখে যায়।” সিবিআইয়ের ভূমিকায় উষ্মা প্রকাশ হাই কোর্টের।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- কলকাতা পুরসভা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- খুন


