SSKM Hospital | কলকাতার SSKM হাসপাতাল চত্বরেই গাছ ভেঙে পড়ে মৃত্যু এক মহিলার!
Monday, August 24 2026, 8:19 am

Key Highlightsসোমবার বেলার দিকে কলকাতার SSKM হাসপাতাল চত্বরেই গাছ ভেঙে পড়ে মৃত্যু হলো এক মহিলার।
সোমবার বেলার দিকে কলকাতার SSKM হাসপাতাল চত্বরেই গাছ ভেঙে পড়ে মৃত্যু হলো এক মহিলার।! জানা গিয়েছে, মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা বলে সূত্রের খবর। সোমবার দুপুরের দিকে আচমকাই হাসপাতাল চত্বরে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের বাইরে ওই গাছটি ভেঙে পড়ে। সেই সময়ে গাছের নীচে ছিলেন সেখানে থাকা রাহিদা গাছের নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। কী ভাবে গাছটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- এস এস কে এম হাসপাতাল
- এসএসকেএম হাসপাতাল
- মৃত্যু


