Terror Attack | দেশজুড়ে নাশকতার ছক! পশ্চিমবঙ্গ-তামিলনাড়ু থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি ও পাকিস্তানি জঙ্গি
Sunday, February 22 2026, 5:47 am

Key Highlightsতদন্তকারীদের দাবি, সন্দেহভাজনরা বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।
গত কয়েকদিনে দিল্লির বিভিন্ন অঞ্চলে উসকানিমূলক পোস্টার দেখা যাচ্ছিল। এ বিষয়ে তদন্তে নেমে আইএসআই ও বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তামিলনাড়ুর তিরুপুর জেলার বিভিন্ন পোশাক কারখানা থেকে মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শহিদ এবং মহম্মদ উজ্জ্বল নামে ছ’জনকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকেও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা পরিচয় গোপনের জন্যে জাল আধার কার্ড ব্যবহার করছিল। তদন্তকারীদের দাবি, সন্দেহভাজনরা বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।
- Related topics -
- দেশ
- জঙ্গি
- জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- বাংলাদেশ
- পাকিস্তান
- গ্রেফতার


