Dilip Ghosh | প্রায় সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে, কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মন্ত্রী দিলীপের!
Thursday, May 14 2026, 7:02 am

Key Highlightsমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে। চাকরির নিয়োগের জন্য প্রায় সাড়ে ৬ হাজারের শর্ট লিস্ট করা হয়েছিল। আপাতত সেইটাই তৈরি হচ্ছে।”
নির্বাচনের প্রচ্যারের সময়ই বিজেপি বলেছিল, কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে, বাড়ানো হবে চাকরি। এবার ক্ষমতায় আসার পর সেই কথাই রাখতে চলেছে বিজেপি সরকার। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গে। চাকরির নিয়োগের জন্য প্রায় সাড়ে ৬ হাজারের শর্ট লিস্ট করা হয়েছিল। আপাতত সেইটাই তৈরি হচ্ছে। কর্মচারি নেই, সেই কারণে কাজগুলো পড়ে আছে। এক-একজন চারটে পঞ্চায়েত দেখেন। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি। কেন্দ্র পয়সা দেয়। সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত। তাঁদেরটাও ধাপে ধাপে করব।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার
- দিলীপ ঘোষ
- বিজেপি
- কর্মসংস্থান
- কর্মী নিয়োগ


