Airport | পুরুলিয়ার ছররা-সহ রাজ্যে চালু হবে ৪টি বিমানবন্দর, মউ সই করতে পশ্চিমবঙ্গে আসছেন নাইডু!

Tuesday, September 15 2026, 12:30 pm
Airport | পুরুলিয়ার ছররা-সহ রাজ্যে চালু হবে ৪টি বিমানবন্দর, মউ সই করতে পশ্চিমবঙ্গে আসছেন নাইডু!
highlightKey Highlights

পুরুলিয়ার ছররা, বালুরঘাট, কলাইকুন্ডা ও হাসিমারা—রাজ্যের এই চারটি বিমানবন্দর চালুর লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর নবান্নে মউ (MoU) স্বাক্ষরিত হতে চলেছে।


পুরুলিয়ার ছররা, বালুরঘাট, কলাইকুন্ডা ও হাসিমারা—রাজ্যের এই চারটি বিমানবন্দর চালুর লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর নবান্নে মউ (MoU) স্বাক্ষরিত হতে চলেছে। কেন্দ্রীয় বিমানমন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই চুক্তি হবে। কেন্দ্রের ‘রিজিওনাল কানেক্টিভিটি স্কিম’-এর অধীনে এই প্রকল্প বাস্তবায়িত হবে। চুক্তি অনুযায়ী রাজ্য সরকার জমি, জল, বিদ্যুৎ ও নিরাপত্তার দায়িত্ব সামলাবে, অন্যদিকে কেন্দ্র টার্মিনাল, এটিসি টাওয়ারসহ যাবতীয় পরিকাঠামো নির্মাণ ও বিমান সংস্থাগুলিকে ভর্তুকি প্রদান করবে। ছররায় এটিআরের মতো বিমান ওঠানামা করতে পারবে, যা পরবর্তীতে ঝাড়খণ্ডের খনি ও শিল্পাঞ্চলের প্রচুর যাত্রী টানবে বলে আশা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File