Health Department | জেলা হাসপাতালে এবার ২৪ ঘণ্টার সেন্ট্রাল ল্যাব ও অনলাইন রিপোর্ট পরিষেবা, নির্দেশ স্বাস্থ্য দপ্তরের!

Monday, September 28 2026, 6:57 am
Health Department | জেলা হাসপাতালে এবার ২৪ ঘণ্টার সেন্ট্রাল ল্যাব ও অনলাইন রিপোর্ট পরিষেবা, নির্দেশ স্বাস্থ্য দপ্তরের!
highlightKey Highlights

রাজ্যের জেলা হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা ঢেলে সাজাতে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর।


রাজ্যের জেলা হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা ঢেলে সাজাতে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। এবার থেকে রাজ্যের সমস্ত জেলা হাসপাতালে চালু হতে চলেছে ২৪ ঘণ্টার সেন্ট্রাল ল্যাব পরিষেবা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ম্যানুয়াল রিপোর্টিং সম্পূর্ণ বন্ধ করে ১০০ শতাংশ অনলাইন রিপোর্ট ও মোবাইলে এসএমএস-পরিষেবা চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। নতুন গাইডলাইন অনুযায়ী, রোগীদের সুবিধার জন্য 'সিঙ্গল সেন্ট্রাল ক্লিনিক্যাল ল্যাবরেটরি' ও 'সিঙ্গল প্রিক পলিসি' বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ব্যাকটিরিয়া ও হিস্টোপ্যাথলজির মতো উন্নত পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সঠিক ও দ্রুত ফলের জন্য তিন স্তরের যাচাইকরণের মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হবে, যা রোগী ও সংশ্লিষ্ট ইউনিটের কম্পিউটারে সরাসরি পৌঁছে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File