DA Hike | ২ শতাংশ ডিএ বৃদ্ধি! কেন্দ্রের ঘোষণায় স্বস্তি কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনভোগীদের!
Saturday, April 18 2026, 10:29 am

Key Highlightsডিয়ারনেস অ্যালাউন্স ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা।
কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর। ডিয়ারনেস অ্যালাউন্স ২ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতন ও পেনশনে সরাসরি প্রভাব পড়বে। প্রতি মাসে হাতে পাওয়া টাকার পরিমাণ বাড়বে। ওই প্রস্তাবে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ করার দাবি তোলা হয়েছে। এতে ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৬৯,০০০ টাকা হতে পারে বলে অনুমান। এ ছাড়াও পরিবারের সংজ্ঞা বাড়িয়ে নির্ভরশীল বাবা-মাকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- ডিএ


