MHA | স্বরাষ্ট্র মন্ত্রকে ঘুষের কারবার! অর্থের বিনিময়ে দেওয়া হচ্ছিল লাইসেন্স, গ্রেপ্তার ২ আধিকারিক

Wednesday, September 30 2026, 5:59 am
MHA | স্বরাষ্ট্র মন্ত্রকে ঘুষের কারবার! অর্থের বিনিময়ে দেওয়া হচ্ছিল লাইসেন্স, গ্রেপ্তার ২ আধিকারিক
highlightKey Highlights

এক সংস্থাকে লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল অমিত শাহের দপ্তরের ২ আধিকারিকের বিরুদ্ধে।


‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ (FCRA)-এর অধীনে এক সংস্থাকে ঘুষের বিনিময়ে লাইসেন্স পাইয়ে দেওয়ার অভিযোগ উঠলো অমিত শাহের দপ্তরের ২ আধিকারিকের বিরুদ্ধে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দুই অভিযুক্তের মধ্যে একজন স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনে কর্মরত একজন এবং দ্বিতীয় জন পূর্বে ফরেনার্স ডিভিশনের দায়িত্বে থাকলেও বর্তমানে পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে কর্মরত। গত ২৮ সেপ্টেম্বর তাঁদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই দুই আধিকারিক এফসিআরএ-র অধীনে পরিচিত সংস্থাগুলিকে লাইসেন্স পাইয়ে দেওয়া ও পুনর্নবীকরণ করার জন্য ঘুষ নিতেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, “কোনও মধ্যস্থতাকারী, এজেন্ট বা ব্যক্তি কোনও এফসিআরএ পরিষেবা প্রদানে অনুমোদিত নয়।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File