Amrit Bharat Station | ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর আওতায় রয়েছে পশ্চিমবঙ্গের ১০২টি স্টেশন!

Thursday, August 6 2026, 7:49 am
Amrit Bharat Station | ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর আওতায় রয়েছে পশ্চিমবঙ্গের ১০২টি স্টেশন!
highlightKey Highlights

এখনও পর্যন্ত ‘অমৃত ভারত স্টেশন স্কিম’ এই প্রকল্পের আওতায় উন্নয়নের জন্য ১,৩৪০টি স্টেশন চিহ্নিত করা হয়েছে।


এখনও পর্যন্ত ‘অমৃত ভারত স্টেশন স্কিম’ এই প্রকল্পের আওতায় উন্নয়নের জন্য ১,৩৪০টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে এমনটাই জানালো কেন্দ্রীয় রেল মন্ত্রক। আরও জানানো হয়েছে, ১,৩৪০টি স্টেশনের মধ্যে ১০২টি স্টেশন পশ্চিমবঙ্গে অবস্থিত। রেলের তরফে জানানো হয়েছে, বঙ্গের ১০২টি স্টেশনের মধ্যে ১৩টি স্টেশনে ইতিমধ্যে এই প্রকল্পের কাজ প্রায় শেষ হয়েছে। সেগুলি হলো– আনারা, বরাভূম, দিঘা, গড়বেতা, হলদিয়া, হলদিবাড়ি, জলপাইগুড়ি রোড, জয়চণ্ডী পাহাড় জংশন, কল্যাণী ঘোষপাড়া, কামাখ্যাগুড়ি, পানাগড়, সিউড়ি ও তমলুক। পাশাপাশি ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এই সব প্রকল্পে এক লক্ষ কোটিরও বেশি টাকা খরচ হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File