Venezuela | মৃত ১৭১৯! জখম ৫ হাজার ৩৪! ভেনেজুয়েলার ভয়াল ভূমিকম্পের ঘটনায় এখনও বহু মানুষ আটকে ধ্বংসস্তূপের নিচে!
Tuesday, June 30 2026, 12:09 pm

Key Highlightsভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের প্রায় একসপ্তাহ পেরিয়ে গেলেও, এখনও বহু মানুষ আটকে ধ্বংসস্তূপের নিচে।
ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে ৭.২ ও ৭.৫ মাত্রার পর পর ভূমিকম্প এবং ২০ বার আফটারশকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের প্রায় একসপ্তাহ পেরিয়ে গেলেও, এখনও বহু মানুষ আটকে ধ্বংসস্তূপের নিচে। তবে তাঁদের কারওই জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই নিশ্চিত উদ্ধারকারীরা। ভেনেজুয়েলার ভয়াল ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭১৯। জখম ৫ হাজার ৩৪। এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ! উদ্ধারকারীরা জানাচ্ছেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রথম ৭২ ঘণ্টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে ধ্বংস্তূপের আড়ালে চাপা পড়া মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করার সমূহ সম্ভাবনা থাকে। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরে সেই সম্ভাবনা ক্ষীণ হতে থাকে দ্রুত। তবে উদ্ধারকাজ এখনও চলছে পুরোদমে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভেনেজুয়েলা
- ভূমিকম্প
- প্রাকৃতিক দুর্যোগ
- মৃত্যু


