WB SIR | সুপ্রিম কোর্টের নির্দেশে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের! প্রথম দফায় ভোট দেবেন কারা কারা?
Wednesday, April 22 2026, 3:20 am

Key Highlightsনিষ্পত্তি হওয়া ভোটারদের মধ্যে যাঁরা ‘পাশ’ করলেন, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। তবে প্রথম দফা ভোটের আগে কতজনের নামের নিষ্পত্তি হয়েছে, তা এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে নির্বাচন। তার আগেই ২২শে এপ্রিল ভোর রাতে প্রকাশ করা হল ট্রাইব্যুনালের মাধ্যমে নিস্পত্তি করা সাপ্লিমেন্টারি লিস্ট। কমিশন সূত্রে খবর, অ্যাডিশন ও ডিলিশন দুটি তালিকাই প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক দলগুলিকে আজই সাপ্লিমেন্টারি তালিকা পাঠিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, নিষ্পত্তি হওয়া ভোটারদের মধ্যে যাঁদের নাম রয়েছে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। ২৭ এপ্রিল ট্রাইব্যুনাল যাঁদের নামের নিষ্পত্তি করবে, তাঁরা ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন।
- Related topics -
- রাজ্য
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল
- নির্বাচন কমিশন
- নির্বাচন
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


