Zohran Mamdani | রাজা তৃতীয় চার্লসের কাছে কোহিনুর ফেরানোর অনুরোধ, ভারতের পক্ষে সওয়াল নিউ ইয়র্ক মেয়র মামদানি-র
Thursday, April 30 2026, 3:13 am

Key Highlightsব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলার সুযোগ পেলেই ভারতে কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার বিষয়টি উত্থাপন করতে চান বলে জানিয়েছেন মামদানি।
ভারতের হাতে কোহিনুর ফিরিয়ে দেওয়ার অনুরোধ নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানির। নিউইয়র্ক সিটিতে ৯/১১ স্মারক অনুষ্ঠানের আগে সাংবাদিকদের 'রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্তে কথা বলার সুযোগ পেলে তিনি কী বলবেন'- এই প্রশ্নের উত্তরে এমনই অনুরোধ তাঁর। মামদানি বলেন, ‘ যদি আমি তাঁর সঙ্গে আলাদা ভাবে কথা বলতাম, তাহলে সম্ভবত আমি তাঁকে কোহিনূর হীরাটি ফেরত দিতে উৎসাহিত করতাম।’ উল্লেখ্য, বহুবার একাধিক সংস্থার তরফে ভারতের হাতে কোহিনূর ফিরিয়ে দেওয়ার জন্য ব্রিটেনের কাছে অনুরোধ জানানো হয়েছে। এবার সমর্থন খোদ মেয়রের।
- Related topics -
- আন্তর্জাতিক
- জ়োহরান মামদানি
- নিউ ইয়র্ক
- ভারত
- আমেরিকা


