Baguiati | ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন-সহ ৩১ জনের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের বাগুইআটি থানায়!

Thursday, November 19 2026, 1:08 pm
Baguiati | ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন-সহ ৩১ জনের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের বাগুইআটি থানায়!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গের দুই প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন-সহ একাধিক সরকারি আধিকারিক ও কর্মীর বিরুদ্ধে বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের হয়েছে।


পশ্চিমবঙ্গের দুই প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন-সহ একাধিক সরকারি আধিকারিক ও কর্মীর বিরুদ্ধে বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের হয়েছে। অভিযোগে মোট ৩১ জনের নাম রয়েছে বলে দাবি অভিযোগকারীর। ধর্ষণের চেষ্টা, যৌন শোষণ, মানব পাচার, তোলাবাজি, দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তিন নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তের আর্জি জানিয়ে গত ১২ নভেম্বর বাগুইআটি থানায় আবেদন করেছিলেন সমাজকর্মী রাজীব সরকার। অভিযোগপত্রে বিশেষভাবে সক্ষম এক সরকারি কর্মীর উপর নির্যাতনের কথাও উল্লেখ রয়েছে। বিএনএসএস-এর ১৭৩(১) ও ৩৯৮ ধারায় পদক্ষেপ ও সাক্ষীদের সুরক্ষার আবেদন জানানো হয়েছিল। বাগুইআটি থানা সূত্রে খবর, এফআইআর নথিভুক্ত করে অভিযোগপত্র পরবর্তী তদন্ত ও আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File