Yuva Shakti Bharosa Card Scheme | পুজোর আগেই খুলে যাচ্ছে ‘বেকারভাতা’ যুবশক্তি পোর্টাল, কবে অ্যাকাউন্টে ঢুকবে তিনহাজার টাকা?
Friday, August 7 2026, 2:39 pm

Key Highlightsযুব সমাজের জন্য সুখবর। সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে ‘বেকারভাতা’র (Yuva Shakti Bharosa Card Scheme) পোর্টাল।
অবশেষে খুলতে চলেছে ‘বেকারভাতা’র (Yuva Shakti Bharosa Card Scheme) পোর্টাল। পুজোর আগেই শিক্ষিত বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢুকবে তিনহাজার টাকা। নতুন সরকার এই বেকারভাতার নাম দিয়েছে যুবশক্তি প্রকল্প। প্রকল্পে কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে তিন হাজার টাকা করে পাবেন। কর্মহীন নন গ্র্যাজুয়েটরা পাবেন দুই হাজার টাকা করে। আবেদনকারীদের বয়স হতে হবে, ২১ থেকে ৪০। আবেদনকারীদের যোগ্যতাও বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য।
- Related topics -
- রাজ্য
- প্রকল্প
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ


