Yuva Sathi | মেসেজ এসেছে কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি টাকা? যুবসাথী নিয়ে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর
Friday, March 13 2026, 2:13 pm

Key Highlightsবৃহস্পতিবার নবান্নের বৈঠকে তাঁর নির্দেশ, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত উপভোক্তাদের সমস্যার নিষ্পত্তি করতে হবে।
এবারের রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে প্রতি মাসে দেড় হাজার টাকা করে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢোকার কথা। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলতি মাস থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে যুবসাথীর (Yuva Sathi) টাকা। তবে অনেকে অভিযোগ করছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ এবং টাকা ঢোকার মেসেজ পৌঁছলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। বৃহস্পতিবার নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে।


