Tawi Express | চলন্ত ট্রেনে খুন! জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে গুলি করে খুন বিহারের যুবককে!

Monday, May 11 2026, 2:26 pm
Tawi Express | চলন্ত ট্রেনে খুন! জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে গুলি করে খুন বিহারের যুবককে!
highlightKey Highlights

চলন্ত ট্রেনে গুলি করে খুন! পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীনেশ শাহ (৪২)।


চলন্ত ট্রেনে গুলি করে খুন! পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দীনেশ শাহ (৪২)। তাঁর বাড়ি বিহারে গয়া (Gaya) জেলার পিপারিয়া এলাকার বড়চাকিতে। স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে চেপে উত্তরপ্রদেশের সীতাপুরের নৈমিষারণ্য ধাম যাচ্ছিলেন তিনি। ট্রেনের এসি-২ কামরায় ছিলেন ওই দম্পতি। ওই ট্রেনেরই সাধারণ কামরায় ছিলেন তাঁর শাশুড়ি, বোন এবং দুই সন্তান। রেল পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ১টা ৪০ নাগাদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন ছাড়ার পরেই তিনি খুন হন। শৌচালয়ে যাওয়ার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি দীনেশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এদিকে ট্রেনের গতি একটু কমতেই পালিয়ে যায় ওই আততায়ী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File