Sodepur | সোদপুরে প্রকাশ্য রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন, নিজের পেটেও ছুরি চালালেন যুবক!

Wednesday, July 8 2026, 12:25 pm
Sodepur | সোদপুরে প্রকাশ্য রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন, নিজের পেটেও ছুরি চালালেন যুবক!
highlightKey Highlights

প্রকাশ্য দিবালোকে রাস্তায় এক তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।


প্রকাশ্য দিবালোকে রাস্তায় এক তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরের ফিউচার গেট এলাকার স্কুল রোডে ধারালো অস্ত্র দিয়ে তরুণীকে কোপানোর পরে নিজের পেটেও অস্ত্র চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম গীতা দাস (৩৩)। যে যুবকের বিরুদ্ধে তাঁকে খুনের অভিযোগ, তাঁর নাম সুভাষ দত্ত। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, সম্পর্কের টানাপড়েনের জেরে এই ঘটনা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই গীতা এবং সুভাষের মধ্যে সম্পর্ক ছিল। তবে, প্রায়ই দু’জনের মধ্যে অশান্তি হতো বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বুধবার সকালে দু’জনের মধ্যে অশান্তি হয়। তার জেরেই প্রকাশ্য রাস্তায় ধারালো ছুরি নিয়ে গীতার উপরে ঝাঁপিয়ে পড়েন সুভাষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File