New Town | নিউ টাউনে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ ইন পার্টনারও হাসপাতালে!
Monday, July 20 2026, 1:54 pm

Key Highlightsনিউ টাউনে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। লিভ ইন পার্টনার যুবকও এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর।
নিউ টাউনে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। লিভ ইন পার্টনার যুবকও এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। তাঁকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। রবিবার গভীর রাতে নিউ টাউনের চণ্ডীবেড়িয়ায় ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ। সূত্রের খবর, বছর ২৫-এর ওই তরুণীর বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। চার মাস ধরে এক যুবকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। ওই যুবকও ব্যারাকপুর শিল্পাঞ্চলেরই বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে খবর পেয়ে নিউ টাউনের ওই আবাসনে পৌঁছয় পুলিশ। সেখানে ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ওই যুবককেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
- Related topics -
- শহর কলকাতা
- মৃতদেহ
- নিউটাউন


