Weather Update | শক্তি কমেছে গভীর নিম্নচাপের, তবে একাধিক জেলায় রয়েছে ভারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা!

Wednesday, August 19 2026, 11:44 am
Weather Update | শক্তি কমেছে গভীর নিম্নচাপের, তবে একাধিক জেলায় রয়েছে ভারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা!
highlightKey Highlights

অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে গভীর নিম্নচাপটির। ফলে বৃষ্টির দাপট কমেছে শহরে।


কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা। তবে অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছে কলকাতাবাসী। অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে গভীর নিম্নচাপটির। ফলে বৃষ্টির দাপট কমেছে শহরে। আবহাওয়া অফিস বলছে, বর্তমানে ঝাড়খণ্ড এবং বিহারের উপর নিম্নচাপটি অবস্থান করছে। অর্থাৎ বাংলা থেকে সরে অন্য রাজ্যে চলে গিয়েছে। তবে নিম্নচাপ অন্য রাজ্যে সরলেও বাংলায় বৃষ্টির দাপট এখনি কমছে না। আজ, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারি বৃষ্টিপাতের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বুধবার ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই কলকাতায় ৷ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে ৷ আগামী দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File